IQNA

চেহলুম উপলক্ষে কারবালার উদ্দেশ্য গমন করল পাকিস্তানি যায়েরগণ

21:47 - December 02, 2014
সংবাদ: 2614530
আন্তর্জাতিক বিভাগ: ইমাম হুসাইন (আ.)এর চেহলুম উপলক্ষে পাকিস্তান থেকে প্রায় পঞ্চাশটির অধিক বাস ভর্তি যায়েরগণ ১ম ডিসেম্বর কারবালার উদ্দেশ্য ইরানের সীমান্ত পেড়িয়ে ইরাকে প্রবেশ করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম হুসাইন (আ.)এর এ চল্লিশায় অংশগ্রহণ করার জন্য কোন ভয়ই যায়েরদের মনে নেই। বর্তমানে ইরাকে নিরাপত্তার সমস্যা এবং যায়েরদের জন্য দীর্ঘ ভ্রমণের অসুবিধা থাকা সত্ত্বেও হাজার হাজার যায়ের পাকিস্তানের কোয়েটা শহর থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এ কাফেলায় ৫০টিরও অধিক বাসে প্রায় ২৫০০০ জন (নারী, পুরুষ, বৃদ্ধা, শিশু সহ) যায়ের ইমাম হুসাইন (আ.)এর জিয়ারতের জন্য ইরাক ভ্রমণ করেছেন।
পাকিস্তানের সহস্রাধিক নিরাপত্তা বাহিনীর সদস্যগণ এ কাফেলাকে সহায়তা করছে।
বলাবাহুল্য, পাকিস্তানি যায়েররা গত বছর এ পথেই বহুবার সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এবং এ পর্যন্ত ইমাম হুসাইন (আ.)এর অনেক ভক্ত এ পথে শহীদ হয়েছেন।
এছাড়াও ইরাক ও ইরান সরকার যায়েরদের জন্য সীমান্তে বিভিন্ন প্রকার সুবিধা প্রদান করছে।
2614202

captcha