IQNA

ভারতে ‘হযরত মুহাম্মাদ (সা.) এবং বিশ্ব শান্তি’ শীর্ষক সম্মেলন

23:54 - December 06, 2014
সংবাদ: 2615765
আন্তর্জাতিক বিভাগ: ভারতের উত্তর প্রদেশ রাজ্যে গোরখপুর শহরে ‘হযতর মুহাম্মাদ (সা.) এবং বিশ্ব শান্তি’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভারতের আলীগড় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাকিল সামদানি এ সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি এ সম্মেলনে বলেছেন: পশ্চিমা মিডিয়ায় যে ভাবে ইসলাম ও মুসলমানদের চিত্র তুলে ধরা হয়, তাতেকরে কিছু মানুষের ভ্রান্তি ধারণা হতে পারে ইসলাম ধর্ম হচ্ছে সহিংসতার ধর্ম।
তিনি আরও বলেন: পশ্চিমা মিডিয়ায় যে ভাবে ইসলাম ধর্মের কথা প্রচার করছে তার সাথে ইসলাম ধর্ম ও শান্তির বার্তা বাহক হযরত মুহাম্মাদ (সা.)এর সাথে কোন সম্পর্কই নেই।
সামদানি বলেন: হযরত মুহাম্মদ (সা.) ন্যায়বিচার ও শিক্ষার উপর গুরুত্বারোপ করেছে। তিনি উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেছেন: হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনীকে আদর্শ হিসেবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।
‘হযতর মুহাম্মাদ (সা.) এবং বিশ্ব শান্তি’ শীর্ষক সম্মেলন ২য় থেকে ৪র্থ ডিসেম্বর পর্যন্ত গোরখপুরের ইসলামিক কলেজে অনুষ্ঠিত হয়েছে।
2615564

captcha