IQNA

পোল্যান্ডে ‘ইসলাম ও খ্রিষ্টান ধর্মের সংলাপ’ শীর্ষক সম্মেলন

19:30 - December 08, 2014
সংবাদ: 2616686
আন্তর্জাতিক বিভাগ: পোল্যান্ডে ৭ম ডিসেম্বর ইসলাম ও খ্রিষ্টান ধর্মের সংলাপের আলোকে বিশেষ সম্মেলন শুরু হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শিক্ষা মূলক এ সম্মেলন ইরানের কোম নগরীর জামিয়াতুল মুর্তজা (আ.) সংগঠন এবং পোল্যান্ডে ভুরুসলাউ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে।
পাঁচ দিন ব্যাপী উক্ত সম্মেলনে পোল্যান্ডের শিক্ষক ও শিক্ষার্থী এবং জামিয়াতুল মুর্তজার (আ.) ১৫ জন গবেষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত সম্মেলনে জামিয়াতুল মুর্তজার (আ.) সংগঠনের প্রধান আহমেদ জাদহুশ নিজের লিখিত প্রবন্ধ বিতরণের মাধ্যমে শুরু হয়েছে।
পোল্যান্ডে ভুরুসলাউ বিশ্ববিদ্যালয়ের ৩১১ বছর ধরে জ্ঞানী কার্যকলাপে লিপ্ত রয়েছে এবং উক্ত বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩৬ হাজার শিক্ষার্থী ও ২ হাজার জন অনুষদ ও ১১টি কলেজ রয়েছে।
2616332

captcha