IQNA

পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য কুরআন শিক্ষার আসর

20:16 - December 08, 2014
সংবাদ: 2616687
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের কোয়েটা শহরে আহলে বাইতে (আ.) দারুল কুরআনের পক্ষ থেকে সেদেশের শিক্ষার্থীদের জন্য তিন মাস ব্যাপী ইসলাম পরিচিত ও কুরআন শিক্ষার আসরের ব্যবস্থা করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রশিক্ষণ কোর্সে কোরআন তেলাওয়াত ছাড়াও শুদ্ধ নিয়মে কুরআন পড়া, আহকাম, আখলক, ইসলাম পরিচিত ও সঠিক পন্থায় ইমামে জামানকে (আ.) চেনার উপায় সম্পর্কে ক্লাস গ্রহণ করা হবে।
কুরআন প্রশিক্ষণ ও ইসলাম পরিচিতর ক্লাস কোয়েটা শহরের আলামদার রোডে ফতেমিয়া হোসাইনিয়াতে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
কর্তৃপক্ষরা জানিয়েছে: শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য কুরআনের ক্বারি ও হাফেজগণ উপস্থিত থাকবেন।
এ কোর্স সবার জন্য উন্মুক্ত এবং ২য় ডিসেম্বর নাম নিবন্ধন কর্ম শুরু হয়েছে।
2615296

captcha