
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নিউজিল্যান্ডের জনগণ মুসলমানদের সমর্থন করার জন্য একাত্মতা প্রকাশ করেছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় অপহরণের ঘটনার দরুন মুসলমানদের সমস্যা হাওয়ার সম্ভাবনা থাকা স্বত্বেও সেদেশের জনগণ মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করে উক্ত সম্মেলন পরিচালনা করছে এবং নিউজিল্যান্ডের জনগণ মুসলমানদের সমর্থন করে বিশেষ করে হিজাবী নারীদের সমর্থন করে সেদেশের সকল নারীদের হিজাব ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
অকল্যান্ডের সামাজিক পরিবর্তন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উক্ত সম্মেলনের কর্মকর্তা ‘জন ম্যাকডোনাল্ড’ বলেছেন: “মুসলিম মহিলারা যাতে সিডনি ঘটনার ফলে চিন্তিত না হয় তার জন্য আমরা মুসলিম মহিলাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করতে চাই”। নিউজিল্যান্ডে বহুবিচিত্র সংস্কৃতি রয়েছে এবং আমরা প্রমাণ করব কোন প্রকার দ্বন্দ্ব ছাড়াই আমরা একসাথে বসবাস করতে পারি।
বলাবাহুল্য, গত সপ্তাহে ইসলাম ও মুসলমানদের নাম খারাপ করার জন্য একদল সন্ত্রাসী অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি রেস্টুরেন্টে কিছু নাগরিকদের জিম্মি করেছিল। পরবর্তীতে পুলিশ তাদের মুক্ত করে।
2621903