IQNA

সুইজারল্যান্ডে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উদযাপন

15:15 - December 21, 2014
সংবাদ: 2623646
আন্তর্জাতিক বিভাগ: সুইজারল্যান্ডে আহলে বাইত (আ.) ইসলামিক ও সাংস্কৃতিক সেন্টারে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে ২০শে ডিসেম্বর বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোকানুষ্ঠান হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান মুজতাবা (আ.) ও ইমাম রেজা (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আহলে বাইত (আ.) ইসলামিক ও সাংস্কৃতিক সেন্টারের সকল কর্মকর্তাগণ হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান মুজতাবা (আ.) ও ইমাম রেজা (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্বের সকল মুসলামনদের সমবেদনা জ্ঞাপন করেছেন।
উক্ত শোকানুষ্ঠান আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে ২০শে ডিসেম্বর স্থানীয় সময় ১৮টায় শুরু হয়েছে এবং একাধারে ২১টা পর্যন্ত অব্যাহত ছিল।
2623144

captcha