IQNA

দুই বছর পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল ইস্তাম্বুলে ইসলামী আর্ট মিউজিয়াম

23:38 - December 23, 2014
সংবাদ: 2625169
আন্তর্জাতিক বিভাগ: ইস্তাম্বুলের ইসলামী আর্ট মিউজিয়াম ৭০ লাখ ডলার ব্যয়ে মেরামতের দুই বছর পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উসমানীয় শাসনামলে ইব্রাহিম পাশার সাবেক প্রাসাদ সম্পূর্ণ রূপে সংস্কারের পর ধর্মীয় মূল্যায়ন সংগ্রহ সমূহ দর্শনার্থীদের প্রদর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে।
বিংশ শতাব্দীর প্রথম দিকে ‘ইসলামী ওসুলের যাদুঘর’ নামের এ যাদুঘরে উসমানী ও সেলজুকর শাসনামলের বিভিন্ন শিল্প সমূহ প্রদর্শন করা হয়েছিল।
প্রথম বিশ্ব যুদ্ধের সময়ে উসমানিয়ার হস্তক্ষেপের সাত মাস আগে এ যাদুঘর ইসলামের মূল্যবান সম্পদ সমূহ সংগ্রহ করতে সক্ষম হয়েছে এবং ১৯১৪ সালের ২৭শে এপ্রিল দর্শনার্থীদের জন্য এ যাদুঘরের দরজা খুলে দেওয়া হয়।
বর্তমানে এ যাদুঘরের ১০০ বছর পূর্তি উপলক্ষে উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং ইসলামিক বিশ্বের ৪৫ হাজারের অধিক শিল্প এ যাদুঘরে সুরক্ষিত আছে।
সুরক্ষিত শিল্প সমূহের মধ্যে অষ্টম শতাব্দী তথা উমাইয়াদের শাসনামলে হস্তলিখিত পবিত্র কুরআন শরীফ অন্যতম।
এছাড়াও ‘দামেস্ক ডকুমেন্ট’ নামের একটি সংকলন যা পবিত্র কুরআনের প্রথম কপি নামে প্রসিদ্ধ ১৯১৭ সালে এ যাদুঘরে স্থানান্তরিত করা হয়েছে।
বলাবাহুল্য, এ যাদুঘরের পুনর্নির্মাণ কর্ম ২০১২ সালে শুরু হয়েছে এবং চলতি সপ্তাহে পুনর্নির্মাণ কর্ম সম্পন্ন হয়েছে।
2624816

captcha