IQNA

সৌদিতে ‘ইমাম হুসাইন’ লেখা পতাকা উত্তোলনের অপরাধে ৪ শিশুসহ ৫ জনের কারাদণ্ড

12:41 - December 26, 2014
সংবাদ: 2629787
আন্তর্জাতিক বিভাগ : আহসা প্রদেশের একটি স্কুলে ইমাম হুসাইন (আ.) লেখা পতাকা ওড়ানোর অভিযোগে ৪ শিশুসহ মোট ৫ জনকে কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত।


আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : অভিযুক্তরা মহররমের মৌসুমে ইমাম হুসাইন (আ.) এর নাম লেখা পতাকা উড়িয়েছিল। ঈসা বু যায়েদ, মুজতাবা খালিফা আল উমাইশী, ঈসা তাহেরি আন-নাসের, আলী মুহাম্মাদ আন-নীফ ও হুসাইন ইব্রাহিম সৌদি আরবের আহসা অঞ্চলের আল-হালিলা গ্রামের বাসিন্দা। তাদেরকে ২ বছরের কারাদণ্ড এবং ৬ বছর সৌদি আরব ত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঐ আদালত। উল্লেখ্য, সৌদি আরবের এক মানবাধিকার সংস্থা ইতিপূর্বে এক বিবৃতিতে ঘোষণা করেছিল যে, এ সকল ক্ষেত্রে প্রচলিত আইনের ভিত্তিতে বিচারকার্য পরিচালনা হয় না সৌদি আরবে। কিছু কিছু ক্ষেত্রে অনেককে বিনা বিচারে ২০ মাস যাবতও আটকে রাখা হয়েছে।



2629774

captcha