IQNA

সুইডেনের মসজিদে ইসলাম বিদ্বেষীদের হামলা

10:43 - December 27, 2014
সংবাদ: 2634981
আন্তর্জাতিক বিভাগ: সুইডেনের এসকিলসটুনা শহরের একটি মসজিদে ইসলাম বিদ্বেষীরা আগুন জ্বালিয়েছে এবং অপর একটি মসজিদে হামলা করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সুইডেনের পুলিশ জানিয়েছে: স্টকহোম থেকে ৯০ কিলোমিটার দূরত্বে এসকিলসটুনা শহরের একটি মসজিদে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মসজিদের জানালা ভেঙ্গে মসজিদের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। এ সময়ে মসজিদের ভিতরে মুসল্লিরা নামাজরত অবস্থায় ছিল। এ দুর্ঘটনার ফলে ৫ জান মুসল্লি আহত হয়।
পুলিশ মুখপাত্র জানিয়েছেন: একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে: অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মসজিদের ভেতরে কিছু একটা নিক্ষেপ করে এবং এরফলে কিছুক্ষণের মধ্যে মসজিদের ভেতরে দাউদাউ করে আগুন জ্বলে উঠল।
সুইডেনের দুটি মসজিদে হামলার প্রাসঙ্গিকতা নিশ্চিত করেননি।
সুইডেনের বর্ণবাদী ও বিদেশী বিদ্বেষী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে নিয়োজিত রয়েছে এক্সপো সংস্থা। এক বিবৃতিতে এ সংস্থা জানায় সুইডেনের বিভিন্ন এলাকায় এক বছরের মধ্যে ১২টি মসজিদে হামলা চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা।
এ ঘটনার প্রতিবাদে সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লুফেন এবং স্বরাষ্ট্র মন্ত্রী পৃথক পৃথক বানী নিন্দা প্রকাশ করেছেন।
এ ঘটনার প্রতিবাদের জন্য সেদেশের জনগণ এ মসজিদের সম্মুখে মিছিলের বের করেন।
2634887

captcha