
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এবার ইসলাম বিদ্বেষীরা শুকরের কাটা অংশ মসজিদে ঝুলিয়ে রেখে মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করেছে।
২৬শে ডিসেম্বর ভিয়েনার ইসলামী সমিতির সভাপতি ফাতিহ কারাদাস জানিয়েছেন: এ হামলা শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে নয়। বরং এ হামলা সমগ্র মানবতার বিরুদ্ধে।
ইসলাম বিদ্বেষীরা গতমাসে অস্ট্রিয়ার ইসলামী সেন্টারে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।
চলতি মাসের প্রথম দিকে অস্ট্রিয়ার এক বয়স্ক মুসলিম মহিলার উপর ইসলাম বিদ্বেষীরা চরম ভাবে হামলা চালিয়েছে। এ হামলার কারণে ভদ্র মহিলার কোমরের হাড় ভেঙ্গে গিয়েছে।
এর পূর্বে এক হিজাবী ভদ্র মহিলার উপর হামলা চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা।
অস্ট্রিয়ার প্রায় ৫০ লাখ মুসলমান বসবাস করছে এবং সেদেশে ৮০ লাখ জনগণের মধ্যে ৬ শতাংশ জনগণই মুসলমান।
2642504