
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামী প্রজাতন্ত্র ইরানে ধর্ম ও সভ্যতা সংস্থার পক্ষ থেকে ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থায় ইসলাম ও বৌদ্ধ ধর্মের মধ্যে বহুমুখী সংলাপের আলোকে বৈঠক অনুষ্ঠিত হবে। ‘মুসলমান ও বৌদ্ধদের সহযোগিতায় সহিংসতা ও চরমপন্থির প্রতিবাদ’ শিরোনামে উক্ত শীর্ষক সম্মেলনে শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডের সিনিয়র বৌদ্ধ নেতা ও পণ্ডিত এবং ইরান থেকে মুসলিম পণ্ডিতগণ উপস্থিত থাকবেন। এ শীর্ষক সম্মেলন দু’দিন ব্যাপী অব্যাহত থাকবে।
উক্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার সভাপতি আবুজার ইব্রাহিমী তুর্কামান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান একাডেমীর সভাপতি সৈয়দ মুস্তাফা মুহাক্কেক দামাদ, ইরানের আদিয়ান ও মাযাহেব বিশ্ববিদ্যালয়ের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আবুল হাসান নাওয়াব, তেহরান বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পরিচালক হাসান বালখারি এবং আন্তঃধর্ম সংলাপ কেন্দ্রের সভাপতি আলী মুহাম্মাদ হেলমী সহল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের উপদেষ্টা গালাগামা দামারাসী তোরু, মিয়ানমারে ইন্টারন্যাশনাল স্টাডিজ বৌদ্ধ একাডেমীর সভাপতি ওয়াশিন নিয়ানসাসারা এবং থাইল্যান্ড থেকে পারা ক্রু ভিবুল পাটাটানাকিট উপস্থিত থাকবেন। শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার ‘আল জাহরা’ নামক হোসাইনীয়াতে আগামীকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে এবং ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।
দু’দিন ব্যাপী উক্ত শীর্ষক সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক ইরানের পবিত্র নগরী কোমে ৩১শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
2645848