IQNA

২০১৫ সালে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী দু’বার উদযাপন হবে

23:15 - December 29, 2014
সংবাদ: 2651131
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি মসজিদে হামলা চালিয়ে পবিত্রতা ক্ষুণ্ণ করেছে ইসলাম বিদ্বেষীরা।

আন্তর্জাতিক বিভাগ: সিরিয়ার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জ্যোতির্বিদ্যাগণ জানিয়েছেন: ২০১৫ সালে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী দু’বার উদযাপন হবে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সিরিয়া অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি দ্বারা সঞ্চালিত জ্যোতির্বিদ্যা গণনা অনুযায়ী পরিলক্ষিত হয়েছে যে, সিরিয়া সহকারে ইসলামিক দেশ সমূহে ২০১৫ সালে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী দু’বার উদযাপন হবে।
প্রথম বার ২০১৫ সালের জানুয়ারি মাসের এক তারিখ তথা ১৪৩৬ হিজরির ১২ই রবিউল আওয়াল এবং দ্বিতীয়বার ২০১৫ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখ তথা ১৪৩৭ হিজরির ১২ই রবিউল আওয়ালে।
অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির উপদেষ্টা আব্দুল আজিজ সুনুবার জানিয়েছেন: ইংরেজি সানের তুলনায় হিজরি সান ১১ দিন কম। আর এধরণের ঘটনা প্রতি ৩৩ বছর পর একবার পুনরাবৃত্তি হয়।
তিনি আরও বলেন: পূর্বে ১৯৮২ সাল ( ১৪০৩ হিজরিতে) ইংরেজি সানের একই বছরে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী দু’বার উদযাপন হয়েছে এবং ভবিষ্যতে ২০৪৭ সাল তথা ১৪৭০ হিজরিতে আবারও এধরণের ঘটনা ঘটবে।
2645747

captcha