IQNA

ব্রিটেনে মুসলিম নারীদের ওপর ইসলাম বিদ্বেষীদের হামলা বৃদ্ধি

23:55 - December 30, 2014
সংবাদ: 2656593
আন্তর্জাতিক বিভাগ: ইউরোপ জুড়ে মুসলিম নারীদের ওপর ইসলাম বিদ্বেষী আচরণ ক্রমশ বেড়েই চলেছে। গত দু’বছরে ব্রিটেনে মুসলিম নারীদের ওপর হামলা প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রিটেনের ইসলাম বিদ্বেষী ওয়াচ সংস্থার ম্যানেজার বলেন: ‘আমাদের হাতে যে তথ্য রয়েছে তাতে পরিলক্ষিত হয় যে, ব্রিটেনে বিগত দুই বছরে মুসলিম নারীদের ওপর ইসলাম বিদ্বেষীদের হামলা বৃদ্ধি পেয়েছে।
ইসলাম বিদ্বেষী ওয়াচ সংস্থার ম্যানেজার ফাইয়াজ মোঘোল আরও বলেন: গত ১৮ মাসে মুসলিম নারীদের বিরুদ্ধে হামলার সংখ্যা ৫ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এ হামলার অধিকাংশই শারীরিক ও মৌখিক আক্রমণ।
ব্রিটেনের ‘Bramzgrv’ শহরের ২১ বছরের নারী ইয়াসমিন খালেদ ইসলাম বিদ্বেষীদের হামলার শিকার হয়েছেন।
তিনি বলেন: ‘আমার ওপর বিভিন্ন ভাবে ৩০ বার হামলা হয়েছে এবং মাত্র দুটি হামলার ব্যাপারে আমি রিপোর্ট করেছি’।
ইয়াসমিন বলেন: ইসলাম বিদ্বেষীরা যখনি আমাকে দেখে তারা বুঝতে পারে যে আমি মুসলমান এবং আমাকে অপমান করে ও ভয় দেখায় ও তালেবানের সদস্য বলে অভিযুক্ত করে। আমি অপমানিত হওয়া সত্ত্বেও তাদের পাশ থেকে হেটে চলে যায়। কখনও কখনও উত্তর দেয় আবার কখনও কান্নাকাটি করি। কখনও নিজেকে লুকিয়ে রাখি এবং একা একা কান্নাকাটি করি। কারণ আমি জানিয়ে কি করতে হবে।
ইয়াসমিনের মত ব্রিটেনে অনেক মুসলিম নারী রয়েছে যারা ইসলামের শত্রুদের হতে প্রতিনিয়ত অপমানিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের জনগণ মুসলমানদেরকে সবচেয়ে খারাপ দৃষ্টিতে দেখে। সেদেশে মোট জনসংখ্যা মধ্যে তিন শতাংশ জনগণ মুসলমান।
2652222

captcha