IQNA

ইসলাম বিদ্বেষীরা ইচ্ছাকৃত ভাবে সুইডেনের মসজিদে আগুন জ্বালিয়েছে

23:55 - December 30, 2014
সংবাদ: 2656594
আন্তর্জাতিক বিভাগ: পাঁচ দিন অতিবাহিত না হতেই সুইডেনের আরেকটি মসজিদে ইচ্ছাকৃত ভাবে আগুন দিয়েছে ইসলাম বিদ্বেষীরা।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সুইডেনের অগ্নিনির্বাপক কর্মকর্তা জানিয়েছেন: এসলোফ শহরের একটি মসজিদের প্রথম তলায় ইচ্ছাকৃত ভাবে আগুন দিয়েছে ইসলাম বিদ্বেষীরা। এ ঘটনাটি ২৯শে জানুয়ারিতে ঘটেছে।
এ দুর্ঘটনায় কেউ ক্ষতি গ্রন্থ হয়নি। তবে কিছু দিন পূর্বে স্টকহোম থেকে ৯০ কিলোমিটার দূরত্বে এসকিলসটুনা শহরের একটি মসজিদে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মসজিদের জানালা ভেঙ্গে মসজিদের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। এ সময়ে মসজিদের ভিতরে মুসল্লিরা নামাজরত অবস্থায় ছিল। এ দুর্ঘটনার ফলে ৫ জান মুসল্লি আহত হয়।
সুইডেনে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত দেশের জাতীয় নির্বাচনে চরমপন্থি ডান দল ক্ষমতায় আসে এবং এরফলে মসজিদে হামলার তদন্তে বাধা হয়ে দাঁড়াচ্ছে তারা। ২০১৩ সালে স্টকহোমের একটি মসজিদে শুকরের মাংস নিক্ষেপ এবং মসজিদের দরজায় ক্রসের ভাঙ্গা অংশ ঝুলিয়ে রেখেছিলে ইসলাম বিদ্বেষীরা। কিন্তু এ ঘটনার পর দু’মাস পর্যন্ত তদন্ত হয়। তবে সে তদন্তের কোন ফলাফল প্রকাশ হয়নি।
2652320

captcha