
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলিম শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত পঞ্চমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ৪র্থ জানুয়ারিতে ইরানের কর্মকর্তাদের উপস্থিতিতে তেহরানের মিলাদ টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাপনী অনুষ্ঠানে ইরানের জাতীয় সংসদ স্পিকার আলী লারিজানী, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী মুহাম্মাদ ফারহাদী, এনডাউমেন্ট সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আলী মুহাম্মাদী, SID বিশ্ববিদ্যালয়ের প্রধান হামিদ রেজা তাইয়্যেবী, তেহরানের সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক ডেপুটি মেয়র, কুরআনিক সংস্কৃতি পরিষদের সচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হামিদ মুহাম্মাদী, তেহরানের সিটি কাউন্সিলের সদস্য আহমেদ মসজিদ জামেয়ী এবং ইরানের কিছু প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে উক্ত প্রতিযোগিতায় তেলাওয়াত বিভাগে প্রথম স্থানের অধিকারী (ইরানি প্রতিনিধি) ওহিদ খাযায়ী কুরআন তেলাওয়াত করেন। অতঃপর হেফজ বিভাগে প্রথম স্থানের অধিকারী (মিশরের প্রতিনিধি) মুহাম্মাদ নিয়াজী মুহাম্মাদ আব্দুল আজিজ কুরআন তেলাওয়াত করেন।
অতঃপর ইরানের কুরআন কার্যক্রম সংস্থার প্রধান এবং মুসলিম শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সচিব হামিদ সাবের ফারজাম ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেছেন: SID বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৩৯৬ সালে শিক্ষার্থীদের জন্য কুরআন প্রতিযোগিতা শুরু করে। আর এ প্রতিযোগিতার সূত্র ধরে আজকে আন্তর্জাতিক মান সম্পন্ন কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন: মুসলিম শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত পঞ্চমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য উক্ত প্রতিযোগিতার সচিবলায় বিশ্বের ১০৭টি দেশের সাথে যোগাযোগ করেছে এবং এর মধ্যে ৭৭টি দেশের প্রতিনিধিগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সম্মতি প্রদান করেছে এবং প্রাথমিক পর্যায়ের পরীক্ষা গ্রহণের মাধ্যমে ৭৭টি দেশের মধ্যে ৪৭ দেশের প্রতিনিধি চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করার জন্য নির্ধারণ হয়েছে।
এছাড়াও উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এনডাউমেন্ট সংস্থার প্রধান এবং ইরানের সর্ব্বোচ্চ নেতা রাহবারের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আলী মুহাম্মাদী এবং ইরানের জাতীয় সংসদ স্পিকার আলী লারিজানী মূল্যবান বক্তৃতা পেশ করেন।


ইরানের জাতীয় সংসদ স্পিকার আলী লারিজানীর বক্তৃতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তেলাওয়াত বিভাগে ইরান থেকে ওহিদ খাযায়ী, মিশর থেকে মাহমুদ মুহাম্মাদ ইব্রাহীম মুহাম্মাদ কামাল উদ্দিন এবং ইরাক থেকে মুহাম্মাদ কাসেম আস সাদেকী এবং হেফজ বিভাগে মিশর থেকে মুহাম্মাদ আব্দুল আজিজ মুহাম্মাদ নিয়াজী, ইরান থেকে মুহাম্মাদ মাজদ এবং লেবানন থেকে মাহমুদ আল কিফরী পর্যায়ক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বলাবাহুল্য, মুসলিম শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত পঞ্চমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১ম জানুয়ারি শুরু হয়েছে এবং একাধারে ৪র্থ জানুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল। তেহরানের মিলাদ টাওয়ারের মিলনায়তনে উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাপনি অনুষ্ঠানে চিত্র প্রতিবেদন ১
সমাপনি অনুষ্ঠানে চিত্র প্রতিবেদন ২
2672040