IQNA

পাকিস্তানে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নির্মাণ কাজ শুরু

22:47 - January 07, 2015
সংবাদ: 2684310
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের করাচী শহরে ৬ই জানুয়ারিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নির্মাণ কাজ শুরু সময় করাচীর সরকারী কর্মকর্তা, বিভিন্ন মাযহাবের ওলামা এবং সাধারণ অধিবাসীগণ উপস্থিত ছিলেন।
এ মসজিদের নির্মাণ কর্ম শেষ হওয়ার পর পাকিস্তানের সর্ববৃহৎ মসজিদ এবং মসজিদে নবাবী ও মক্কা শরিফের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ হিসেবে বিবেচিত হবে।
এ মসজিদে একসাথে ২৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে এবং মসজিদের পাশে একটি ইসলামিক গবেষণা সেন্টার, লাইব্রেরী, এবং মাদ্রাসা নির্মাণ করা হবে।
এ মসজিদ নির্মাণ করতে পাঁচ বছর সময় লাগবে।
2683027

captcha