
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের রাওয়ালপিন্ডি’র ‘জাফার’ নামক একটি মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলে সন্ত্রাসীরা এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান: সন্ত্রাসীদের এ হামলার ফলে ৭ জন শহিদ এবং অপর ১৫ জন আহত হয়েছ।
প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় মসজিদের ভিতরে ১৫০ জন উপস্থিত ছিল।
মসজিদের খতিব জানিয়েছেন: আত্মঘাতী এ হামলায় এক ব্যক্তি নিজের শরীরে বোম বেধে মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছিলে এবং নিরাপত্তা বাহিনী ও স্থানী জনতা তাকে জিজ্ঞাসাবাদের জন্য দাড় করালে সে নিজের শরীরে রক্ষিত বোমা বিস্ফোরণ ঘটায়।
2690624