
বার্তা সংস্থা ইকনা: দখলদার ইসরাইলিদের হামলার শিকার হয়েছে ফিলিস্তিনির নবজাত শিশু রাহাফ আবু য়াছি’র পরিবার। আর এরফলে গৃহহারা নবজাত শিশু রাহাফ প্রচণ্ড শীতের কারণে মৃত্যু বরণ করেছে।
ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রী আশরাফুল কাদরীহ জানিয়েছেন: রাহাফকে খান ইউনিস নামক হাসপাতালে স্থানান্তর করার কিছুক্ষণ পরের মারা যায়।
গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে: যুদ্ধ ও তীব্র ঠাণ্ডার কারণে এ অঞ্চলের জনগণ মানবিক বিপর্যয়ের মধ্যে বসবাস করছে।
দীর্ঘ কয়েক বছর যাবত ইহুদিবাদীরা গাজা বাসীদের অবরোধ করে রেখেছে এবং তারা প্রতিকূল পরিস্থিতিরে জীবন যাপন করছে। অপরদিকে ইসরাইলিদের অবিরত হামলার ফলে বহু ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের জন্য জীবন যাপন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে।
চলতি বছর গ্রীষ্ম কালে ইহুদিদের সাত সপ্তাহের হামলায় ২১৬০ জনের অধিক নিহত হয়েছে এবং অনেকেই নিহত ও বাস্তুচ্যুত হয়েছে। দখলদার ইহুদিদের এ হামলার ফলে ফিলিস্তিনিদের ৫ বিলিয়ন ডলারের অধিক লোকসান হয়েছে।
2690898