
বার্তা সংস্থা ইকনা: নিউ ইয়র্কের পুলিশরা আবু সুলতান মসজিদ পরিদর্শন কালে উক্ত মসজিদের ইমাম ‘ইলিয়াস ঘুনান’ এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন: সম্প্রতি প্যারিসে সন্ত্রাসীরা যে আক্রমণ করেছে মুসলমানেরা তার তীব্র নিন্দা প্রকাশ করছে। প্রকৃতপক্ষে এ হামলা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সংগঠিত হয়েছে।
তিনি আরও বলেন: যারা এ হামলাকে মুসলমানদের সাথে সম্পর্কিত করবে তারা ঠিক এ অপকর্মের মত সমান দোষী এবং তারা নেতিবাচক ফলাফল অনুসরণ করছে।
পুলিশ কর্মকর্তা জ্যাক স্নাইডার প্রথম বারের মত মসজিদ পরিদর্শন করেছেন এবং তিনি মুসলমানদের চেনার সুযোগ পেয়ে তিনি বলেছেন: এধরণের নিমন্ত্রণ আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ।
ইমাম সাহেবের বক্তৃতার পর পুলিশ অফিসারগণ মসজিদের দ্বিতীয় তলায় একটি পৃথক বিভাগে মুসলমানদের নামাজ এবং ইবাদত সম্পর্কে অবগত হয়েছেন।
2694142