
বার্তা সংস্থা ইকনা: প্রতি বছরের ন্যায় চলতি বছরেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লির উপস্থিতিতে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশের ধর্মীয় অনুষ্ঠানে মধ্যে বিশ্ব ইজতেমা অন্যতম যা প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে দুটি পর্বে অনুষ্ঠিত হয় এবং এ ধর্মীয় অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার লক্ষাধিক মুসলমান এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
দুই পর্ব বিশিষ্ট বিশ্ব ইজতেমার প্রতি পর্ব তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের অনুষ্ঠান আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১১ জানুয়ারি শেষ হয়েছে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আগামী ১৬ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে। এ ইজতেমায় মুসলিম ওলামাগণ তাদের মূল্যবান বক্তৃতা পেশ করেন এবং জামাত সহকারে নামাজ আদায় করা হয়।
বিশ্ব ইজতেমায় চলাকালীন সময়ে ঐ স্থানে সকল প্রকার রাজনৈতিক আলোচনা করা নিষেধ।
বাংলাদেশে বিশ্ব ইজতেমা সর্ব প্রথম ১৯৪৫ সালে অনুষ্ঠিত হয় এবং ১৯৬৫ সাল থেকে প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে
অনুষ্ঠিত হয়ে আসছে।