IQNA

ফ্রান্সে ইসলাম বিরোধী আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ

23:54 - January 18, 2015
সংবাদ: 2725856
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি ফ্রান্সে চার্লি হেবদোয় আক্রমণের সূত্র ধরে সেদেশের ইসলাম বিদ্বেষীরা বিচারপতি নিকট মুসলমানদের বহিষ্কারের আহ্বান জানিয়ে মিছিল করার অনুমোদন চেয়েছিল। বিচারপতি ইসলাম বিদ্বেষীদের এ আহ্বানে কোন সাড়া দেয়নি।

বার্তা সংস্থা ইকনা: ইসলাম বিদ্বেষীদের এ মিছিল রিপাবলিকান প্রতিরোধ এবং ধর্মনিরপেক্ষের জবাব নামক গ্রুপের পক্ষ থেকে মুসলমানদের সেদেশ থেকে বহিষ্কার করার উদ্দেশ্যে ২৭শে জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্যারিসের পুলিশ ইসলাম বিদ্বেষীদের এ বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে: এ বিক্ষোভের উদ্দেশ্য সন্ত্রাসী হামলার নিন্দা জানানো নয়। সুতরাং এ বিক্ষোভ ইসলাম বিদ্বেষীদের কার্যক্রমের মধ্যে পরিগণিত হবে।
এ ছাড়াও এদেশে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম বৃদ্ধির ফলে ফরাসি সরকার সেদেশের মসজিদ এবং ইসলামিক প্রতিষ্ঠানে পুলিশ টহল শক্তিশালী করেছে।
ফ্রান্সের মুসলিম কাউন্সিল “CFCM” এর আহ্বানে ফরাসি সরকার এ উদ্যোগ নিয়েছে। বর্তমানে ফ্রান্সের বিভিন্ন মসজিদ এবং ইসলামিক প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদানের জন্য ১০৫০০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
2721567

captcha