IQNA

মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা প্রচারের কারণে ক্ষমা চাইল ফক্স নিউজ

23:51 - January 19, 2015
সংবাদ: 2732288
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি ফ্রান্সের বিরাজমান পরিস্থিতির সূত্র ধরে ফক্স নিউজ হতে মুসলমানদের বিরুদ্ধে একটি মিথ্যা খবর প্রচার করেছিল। পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে ফক্স নিউজ।

বার্তা সংস্থা ইকনা: কয়েক দিন পূর্বে ফক্স নিউজ প্রচার করেছিল, ফ্রান্সের একটি অঞ্চলে অমুসলিমরা প্রবেশ করতে পারবে না। আর এ মিথ্যা খবরটি প্রচার করার পর, পরবর্তীতে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে ফক্স নিউজ।
সামরিক বাহিনীর সাবেক সদস্য নোলান পিটারসন আমেরিকার সংবাদ চ্যানেল ফক্স নিউজের স্নাতক প্রোগ্রামে অংশগ্রহণ করে বলেছে: আফগানিস্তান ও ইরাকের মত যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের মত ফ্রান্সেও একটি অঞ্চল রয়েছে।
পিটারসন আরও বলেন: ঐ অঞ্চলের যুবকরা বিন লাদেনের ছবি প্রিন্টকৃত টি-শার্ট পরে ঘোরাঘুরি করে।
নোলান পিটারসন এ মিথ্যা মতামত প্রচারের জন্য ক্ষমা চেয়েছে এবং ফক্স নিউজ এবং তার বক্তব্য প্রচারের জন্য ক্ষমা চেতে বাধ্য হয়েছে।
2728081

captcha