
বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের সংস্কৃতি মন্ত্রী আরুয়ী উসমান এ বিরল কুরআন পাণ্ডুলিপির আলোকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন: ইয়েমেন হস্তলিখিত প্রাচীন পাণ্ডুলিপির ঐতিহ্যে সমৃদ্ধ।
এছাড়াও এ ব্যাপারে ইয়েমেনের সংস্কৃতি মন্ত্রীর প্রতিনিধি মোকবেলুতত তামুল আহমাদী বলেন: উদ্ধারকৃত পবিত্র কুরআন শরীফগুলো ঐতিহাসিক কুরআনের পাণ্ডুলিপি ১০২৬ খণ্ড প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ছিল এবং উক্ত পাণ্ডুলিপি লেখার জন্য যেসকল কাগজ এবং কালি ব্যবহার করা হয়েছে সেগুলো অষ্টম এবং নবম শতাব্দীর অন্তর্গত।
তিনি আরও বলেন: উক্ত কুরআন শরীফগুলোর মধ্যে ৩১টি প্যাকেটে পবিত্র কুরআনের পৃষ্ঠা এবং এর মধ্যে ২২টি খণ্ডে চামড়ার কাভার ছিল। এ সবগুলোই ১২টি লোহার বাক্সের মধ্যে ছিল।
আহমাদী বলেন: উদ্ধারকৃত হস্তলিখিত কুরআনের পাণ্ডুলিপিগুলোর মধ্যে কিছু কিছু পাণ্ডুলিপি স্বর্ণ খচিত ছিল এবং এথেকে বোঝা যায় যে, এগুলো ইয়েমেনের কুরআন শরীফের বৈশিষ্ট্য।
2740054