IQNA

শার্লি এবদো’র নিন্দায় সেনেগালে বিক্ষোভ সমাবেশ

16:21 - January 24, 2015
সংবাদ: 2757905
আন্তর্জাতিক বিভাগ : ফরাসী সপ্তাহিকী শার্লি এবদো কর্তৃক মহানবি (স.) এর প্রতি অবমাননাকর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে গতকাল শুক্রবার (২৩শে জানুয়ারী) বিক্ষোভ সমাবেশ করেছে সেনেগালের দক্ষিন অঞ্চলের ‘যিগিঙ্গশুর’ শহরের মুসলমানরা।


Leral.net ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ঐ অঞ্চলের বিভিন্ন মসজিদের পেশ ইমামগণ, নারী ও যুবকরা বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড নিয়ে ঐ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

ঐ সকল প্লেকার্ডে লেখা ছিল ‘আমি শার্লি নই’, ‘আমি মুসলমান’ ইত্যাদি শ্লোগান।

যিগিঙ্গশুর বড় মসজিদের পেশ ইমাম ‘ইসমাইল হায়দ্রাহ’ শার্লি এবদো’র দপ্তরে হামলার ঘটনার প্রতি ইশারা করে বলেন : মুসলমানদের প্রকৃত অস্ত্র হচ্ছে নামায।

অপর এক বক্তা বলেন : আমাদের অস্ত্র হচ্ছে কুরআন, আমাদের উচিত কুরআনের প্রতি প্রত্যাবর্তন করা।

বাক স্বাধীনতার নামে মুসলমানদেরকে বিভ্রান্তিকর বিভিন্ন দিকে প্রবাহিত করতে পশ্চিমাদের ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন : ইসলাম হচ্ছে ভ্রাতৃত্ব ও সন্ধির ধর্ম। আমাদের রয়েছে মুহাম্মাদ (স.) নামের একজন নবী এবং কুরআন নামের একটি গ্রন্থ।



2757811

captcha