IQNA

অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে নিন্দা জানিয়ে কাবুলে বিক্ষোভ

1:56 - January 25, 2015
সংবাদ: 2759941
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বনবী হযরত মুহাম্মাদকে (সা.) অবমাননা করার প্রতিবাদে আফগানিস্তানের রাজধানী কাবুলে ‘জামিয়াতে এসলাহ’ সংস্থার সহযোগিতায় নবী প্রিয় সহস্রাধিক মুসলমানেরা বিক্ষোভ করে মানব বিরোধী এ ঘৃণ্য কর্মের তীব্র নিন্দা জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বিক্ষোভকারীরা হযরত ‘আমাদের রুহ, আমাদের অস্তিত্ব; মুহাম্মাদ (সা.)’, ‘আমাদের প্রিয় নেতা মুহাম্মাদ (সা.)’ এবং ‘আমাদের হৃদয়ের জনপ্রিয় নেতা মুহাম্মাদ (সা.)’ শ্লোগানের মাধ্যমে চার্লি হেবদোর কুরুচিপূর্ণ কর্মের নিন্দা জানিয়েছে।
জামিয়াতে এসলার প্রধান আব্দুস সাবুর ফাখরী বলেন: ইসলাম ধর্মের পবিত্র জিনিশ এবং হযরত মুহাম্মাদ (সা.)এর সম্মান রক্ষা করা আমাদের জন্য ফরজ। আমাদের জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আমরা এগুলো রক্ষা করব।
তিনি আরও বলেন: পশ্চিমারা যদি এ অমানবিক কাজ থেকে অব্যাহতি না দেয়, তাহলে মুসলমানেরাও শান্ত হয়ে বসে থাকবে না।
জামিয়াতে এসলার প্রধান বলেন: সংহতি সৃষ্টির সকর প্রকল্প পশ্চিমাদের। আমরা তাদের নিকট আহ্বান জানাচ্ছি তারা যেন এ কাজ থেকে অব্যাহতি দেয়। তাহলে মুসলমানেরাও তাদের প্রতিক্রিয়া থেকে অব্যাহতি দেব। তিনি সকল মুসলিম দেশ বিশেষ করে আফগানিস্তানে অবস্থিত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক।
তিনি আরও বলেন: এঘটনার জন্য মুসলমানদের নিকট ফ্রান্সের রাষ্ট্রদূতের ক্ষমা চাওয়া উচিত। আর তিনি যদি ক্ষমা না চায় তাহলে আফগানিস্তানে অবস্থিত ফ্রান্সের দূতাবাসের সকল কার্যক্রমের বন্ধ করে দেওয়া হবে।
2757613

captcha