IQNA

তেল আভিভে সন্ধান পাওয়া গেল ইরাকের ঐতিহাসিক তাওরাত

23:58 - January 25, 2015
সংবাদ: 2764394
আন্তর্জাতিক বিভাগ: ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী ও ইহুদী রাব্বী জানিয়েছে: তেল আভিভে প্রাচীন হস্তলিখিত তাওরাত পৌঁছানোর জন্য বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অথচ এ তাওরাতটি ২০০৩ সালে ইরাক থেকে চুরি হয়েছিল।

বার্তা সংস্থা ইকনা: ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছে, প্রাচীন হস্তলিখিত তাওরাত যা আমেরিকান সৈন্য বাহিনী ২০০৩ সালে ইরাকে আবিষ্কার করেছিল সেটি এখন ইসরায়েলের তেল আভিভ শহরে অবস্থান করছে।


ইসরায়েলির পররাষ্ট্র মন্ত্রী আরও জানিয়েছে: ঐতিহাসিক হস্তলিখিত তাওরাতটি সাত মাস যাবত সংস্করণ করা হয়েছে এবং এখন থেকে অধিকৃত জেরুজালেমে ইহুদিদের প্রতিদিনের ধর্মীয় অনুষ্ঠানে এ তাওরাতটিকে ব্যবহার করা হবে।


বলা হয়েছে, ইরাকের সংস্কৃতি মন্ত্রী ২০১০ সালে ইরাক ও আমেরিকা মধ্যকার এক চুক্তিতে ২০০৩ সালে ইরাক থেকে যে সকল ইহুদি আর্কাইভ এবং লক্ষাধিক ডকুমেন্ট সরিয়ে নেওয়া হয়েছিল সে গুলো ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল।

2763313

captcha