IQNA

মহানবি (স.) এর অবমাননায় প্রকাশিত ব্যঙ্গ কাটুনের পূণঃপ্রকাশের নিন্দায় সুদানে বিক্ষোভ

20:38 - January 27, 2015
সংবাদ: 2771317
আন্তর্জাতিক বিভাগ : মহানবি (স.) এর অবমাননায় প্রকাশিত ব্যঙ্গ কাটুর্নের পূণঃপ্রকাশের নিন্দায় সুদানের রাজধানী খারতুমে বিক্ষোভ করেছে সুদানিজ ছাত্ররা।


আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : সুদানের শত শত ছাত্র গতকাল ২৬শে জানুয়ারী, ফরাসী পত্রিকা ‘শার্লি এবদো’ কর্তৃক মহানবি (স.) এর অবমাননায় প্রকাশিত ব্যঙ্গ কার্টুনের পূণঃপ্রকাশের নিন্দায় রাজধানী খারতুমে অবস্থিত রাষ্ট্রপতির ভবনের সম্মুখে বিক্ষোভ করেছে।

বিক্ষোভ কারীরা এ সময় ‘খায়বার খায়বার ইয়া ইয়াহুদ, জাইশু মুহাম্মাদ সাওফা ইয়াউদ’ (খায়বার খায়বার হে ইহুদিরা, মুহাম্মাদের সৈন্যবাহিনী পূনরায় আসবে ফিরে) শীর্ষক শ্লোগান দিতে থাকে।

বিক্ষোভের ফলে খারতুমের বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সময় তারা ‘নাহনু ফিদাক ইয়া রাসুলুল্লাহ’ (আমরা আপনার প্রতি উত্সর্গ হে আল্লাহর রাসূল)-সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।



2770047

captcha