
IINA -এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : যৌথ এক বৈঠকে মিলিত হয়েছেন বেলজিয়ামের বিভিন্ন ইসলামি সংস্থা ও পরিষদের কর্মকর্তাবৃন্দ। তারা এতে উগ্রতাবাদের মোকাবিলার বিভিন্ন পন্থার উপর পর্যালোচন করেন।
বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রকাশিত এক বিবৃতিতে উগ্রতাবাদের মোকাবিলা এবং সামাজিক জীবন-যাপনের ক্ষেত্রে ইসলামি শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন।
পশ্চিমা বিশ্বে ইসলাম ধর্মের উপস্থিতি এবং ফ্রান্সের মসজিদ ও ইসলামি সংস্থাসমূহ থাকার ঘোর বিরোধী বিভিন্ন মুভমেন্টের সহিংস পদক্ষেপের জবাবে তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে, ফরাসীদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে পরিচয় করাতে বিভিন্ন কর্মসূচী হাতে নিতে হবে। যেগুলোর মধ্যে ‘অমুসলিমদের জন্য মসজিদের দরজা উন্মুক্ত করন’ ও আলোচনা ইত্যাদি উল্লেখযোগ্য।