
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের জাফারিয়া আন্দোলন সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাজেদ আলী নাকাভী, ইমাম সাদিক (আ.) মাদ্রাসার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন জোময়ে আসাদী, বেলুচিস্তানের শিয়া উলেমা কাউন্সিলের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সায়্যেদ হাসান মুবাল্লেগ এবং বেলুচিস্তানের অন্যান্য শিয়া ওলামা ৩০শে জানুয়ারি বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল মালিক বেলুচ বলেছেন: পাকিস্তান সরকার কোন প্রকার জাতীয়তা এবং দলের পক্ষপাতিত্ব ছাড়াই সন্ত্রাসী দমন কর্ম শুরু করেছে এবং আমরা চেষ্টা করছি বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের একটি শাখা শিয়াদের অঞ্চলে নির্মাণ করব
তিনি বলেন: যায়েরদের অসুবিধা দুর করার জন্যেও আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এজন্যই ইরান-পাকিস্তান সীমান্তে যায়েরদের জন্য বিশেষ বাসভবন নির্মাণ করা হবে। যেখানে যায়েররা নিরাপদ থাকতে পারবে এবং সর্ব্বোচ্চ সুবিধা ভোগ করবে।
2787073