IQNA

শিয়া হত্যার নিন্দা কোয়েটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

7:56 - February 02, 2015
সংবাদ: 2796079
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের মাজলিসে ওয়াহদাতে মুসলিমীন শাখা, বিক্ষোভ মিছিল করে এদেশে শিয়া হত্যার নিন্দা জানিয়েছে। পাশাপাশি তারা এদেশে তত্পর তাকফিরি ও সন্ত্রাসী বিভিন্ন দলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছে।


বার্তা সংস্থা ইকনা : মাজলিসে ওয়াহদাতে মুসলিম বেলুচিস্তান শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শত শত নারী পুরুষের অংশগ্রহণের মধ্য দিয়ে কোয়েটা শহরে অনুষ্ঠিত হয়। এতে সন্ত্রাসী দলগুলোর মোকাবিলায় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সিন্ধু রাজ্য সরকারের অক্ষমতা ও অকার্যকর পদক্ষেপের নিন্দা জানানো হয়।

এম ডব্লিউ এমে’র বেলুচিস্তান শাখার সদস্য সৈয়দ মুহাম্মাদ রেজা, কোয়েটার জুমআর খতিব সৈয়দ হাশেম মুসাভি ও হুজ্জাতুল ইসলাম আলী হাসানাইন এ সমাবেশে বক্তব্য রাখেন।

এদিকে সিন্ধু রাজ্যেও হাজার হাজার শিয়া মুসলিম পাকিস্তানে শিয়া হত্যার প্রতিবাদে রাস্তা নেমে আসে।

উল্লেখ্য, গত শুক্রবার জুমআর নামায শুরু হওয়ার কিছুক্ষণ আগে সিন্ধু প্রদেশের শিকারপুর এলাকায় একটি ইমামবাড়ীতে ঘটানো বিস্ফোরণে অন্তত ৬০ ব্যক্তি নিহত এবং বহু লোক আহত হয়।

গত ১০ই জানুয়ারি রাওয়ালপিণ্ডির একটি শিয়া মসজিদে চালানো হামলায়ও ৭ ব্যক্তি নিহত হয়েছিল।

উল্লেখ্য, পাকিস্তানের ১৮ কোটি জনসংখ্যার প্রায় ১ তৃতীয়াংশ শিয়া মুসলিমদের নিয়ে গঠিত।



2793783

captcha