
বার্তা সংস্থা ইকনা : ইসলামি বিপ্লবের ৩৬তম বিজয় বার্ষিকী’র সমসময়ে থাইল্যান্ডে অবস্থি ইরানি কালচারাল সেন্টারের অংশগ্রহণের মধ্য দিয়ে গত ৩০ জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি নাগাদ অনুষ্ঠিত হয়েছে।
ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের স্টলে ইরানি কার্পেট, থাই ভাষায় অনূদিত গ্রন্থাদি, হস্তশিল্পের বিভিন্ন কর্ম ইত্যাদি উপস্থাপন করা হয়।

এ প্রদর্শনীর আন্তর্জাতিক প্যাভিলিয়নে ইসলামি প্রজাতন্ত্র ইরান ছাড়াও তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সৌদি আরবসহ অন্যান্য দেশও উপস্থিত ছিল।
বলাবাহুল্য, থাইল্যান্ডের মোট জনসংখ্যার (৬ কোটি ৮০ লাখ) প্রায় ১০ শতাংশ মুসলমান। যাদের অধিকাংশ দেশটির দক্ষিন অঞ্চলে বসবাস করে। এছাড়া দেশটির দক্ষিন অঞ্চলে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্পট।