IQNA

সারা বিশ্বে সফল ভাবে উদযাপিত হল আন্তর্জাতিক হিজাব দিবস

23:18 - February 03, 2015
সংবাদ: 2805041
আন্তর্জাতিক বিভাগ: সারা বিশ্বের লক্ষাধিক মুসলিম ও অমুসলিম নারী নিজেদের সম্প্রদায় এবং সামাজিক মিডিয়ায় তৃতীয়তম আন্তর্জাতিক হিজাব দিবস সফল ভালে উদযাপন করেছে।

বার্তা সংস্থা ইকনা: আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে টুইটার ও ফেসবুকে ইসলামিক হিজাব সম্পর্কিত বিভিন্ন বার্তা প্রচার করা হয়েছে।
সামাজিক মিডিয়ার ব্যবহারকারী এক নারী লিখেছেন: হিজাব আমাকে শিক্ষা দিয়েছে যে, চুলের মডেল এবং চামড়ার সৌন্দর্যের চেয়ে একটি নারীর নিকট তার চিন্তা ও ব্যক্তিত্ব অধিক গুরুত্বপূর্ণ।
চলতি বছরে ১ম ফেব্রুয়ারি তৃতীয় বর্ষ আন্তর্জাতিক হিজাব দিবস অনুষ্ঠিত হয়েছে। এ দিনে বিশ্বের ১১৬ দেশের লক্ষাধিক মুসলিম ও অমুসলিম নারীরা ইসলামি হিজাব পরিধান করে র্যা লী প্রদর্শন করেছে।
এ অনুষ্ঠানে মুসলিম ও অমুসলিম নারীরা এক দিনের জন্য হিজাব ব্যবহার করে ইসলামী হিজাবের অভিজ্ঞতা অর্জন করেছে এবং হিজাবের দর্শন সম্পর্কে জেনেছে। এছাড়াও তার আরও জেনেছে মুসলিম নারীরা স্বইচ্ছায় হিজাব ব্যবহার করে।
অমুসলিম নারীদের হিজাব ব্যাবহারের জন্য নিমন্ত্রণ করে অন্যান্য ধর্মের প্রতি সহনশীলতা এবং অন্যান্য ধর্মের মধ্য সমঝোতা বৃদ্ধির উদ্দেশ্যে নিউ ইয়র্কের নাজমা খান তিন বছর পূর্বে হিজাব দিবসের পরিকল্পনা গ্রহণ করেন এবং সে বছর থেকে বিশ্বের বিভিন্ন দেশে হিজাব দিবস পালিত হয়ে আসছে।
কানাডার উয়ুদ বাফেলের শহরের মেয়র মিলিসা বালিক ইসলামী হিজাব ব্যবহার করে আন্তর্জাতিক হিজাব দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

এছাড়াও অনেক অমুসলিম নারী হিজাব ব্যবহার করে সামাজিক মিডিয়ায় নিজেদের ছবি প্রকাশ করেছে।
2801690

captcha