IQNA

ফেসবুক থেকে মুছে ফেলা হবে ইসলাম বিরোধী পেজগুলো

10:00 - February 04, 2015
সংবাদ: 2807155
আন্তর্জাতিক বিভাগ: ইসলাম ধর্ম সম্পর্কে সকল অবমাননাকর পেজগুলো ফেসবুক থেকে মুছে ফেলা হবে।



বার্তা সংস্থা ইকনা: আমেরিকার ‘Top Conservative News’ সাইট জানিয়েছে: ইসলাম ধর্ম এবং হযরত মুহাম্মাদকে (সা.) নিয়ে অবমাননাকর মূলক সকল পেজ ফেসবুক থেকে মুছে ফেলা হবে।
এ সংবাদ মাধ্যম আরও উল্লেখ করেছে: সামাজিক নেটওয়ার্ক ফেসবুক, ইসলাম ধর্ম সম্পর্কে সকল অবমাননাকর পেজগুলো  মুছে ফেলার জন্য আরব এবং মুসলিম যুবকদের (যারমধ্যে প্রায় অর্ধেক উত্তর আফ্রিকার তরুণ) নিয়োগ করেছে এবং মরক্কোর ফেসবুক অফিস থেকে এ কর্ম পরিচালিত হচ্ছে।
ফেসবুকের এ সিদ্ধান্ত তুরস্কের রাজধানীর একটি আদালতে থেকে এ সামাজিক নেটওয়ার্ক ফিল্টারিং করার জন্য ইসলাম বিরোধী সকল পোষ্ট তুলে ফেলার নির্দেশের পর বাস্তবায়ন করা হচ্ছে।
আঙ্কারার একটি আদালত, সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে হুশিয়ার করে দিয়েছে যে, যদি ইসলাম ধর্ম এবং হযরত মুহাম্মাদকে (সা.) নিয়ে অবমাননাকর মূলক সকল পেজ ফেসবুক থেকে মুছে ফেলা না হয় তাহলে তুরস্কে ফেসবুক ফিল্টার করার নির্দেশ দেওয়া হবে।
2802754

captcha