IQNA

পাকিস্তানের হোসাইনিয়ায় আক্রমণকারীদের বিচারের আহ্বান

19:51 - February 04, 2015
সংবাদ: 2810511
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”র প্রতিনিধি সেদেশের সরকারের নিকট সিন্ধ প্রদেশে কারবালা মুয়াল্লা নামক হোসাইনিয়াতে হামলাকারীদের গ্রেফতার এবং উপযুক্ত বিচারের আহ্বান জানিয়েছেন।



বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের সিন্ধ প্রদেশের শিকারপুর শহরে কারবালা মুয়াল্লা হোসাইনিয়াতে সন্ত্রাসী হামালায় নিহতদের পরিবারবর্গের সাথে রাহবারের প্রতিনিধি আয়াতুল্লাহ সায়্যেদ আলী নাকাভী সাক্ষাত করেন।
তিনি শহীদদের পিতা-মাতকে ধৈর্য ধারণ করেতে বলেছেন। এবং তাদের উদ্দেশ্যে বলেন: শহীদদের পরিবার আমাদের জন্য গর্ব এবং সম্মান। শহীদদের জন্য ধৈর্য ধারণ করলে মহান আল্লাহর নিকট অসীম পুরস্কার পাওয়া যায়।
আয়াতুল্লাহ সায়্যেদ আলী নাকাভী নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থ হওয়ায় দরুন পাকিস্তানের সরকারের সমালোচনা করে বলেছেন: আইনের এবং শহীদদের অধিকার সরকারের নিকট থেকে আদায় করব। যাতে করে সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তির জন্য কোন প্রকার অবহেলা না করে।
বলাবাহুল্য, পাকিস্তানের সিন্ধ প্রদেশের শিকারপুর শহরে কারবালা মুয়াল্লা হোসাইনিয়াতে ৩০শে জানুয়ারিতে সন্ত্রাসীরা একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায়। আর এর ফলে ৬০ জন নিহত এবং অপর ৭০ জন গুরুত্বর আহত হয়।
2808304

captcha