
Wnypapers ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ড. যাকি সারিতোপ্রাক ‘ইসলাম ধর্মে মসীহ (আ.)’ শিরোনামে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন। সভাটি স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। তিনি ইসলামিক স্ট্যাডিজে ডক্টরেট ডিগ্রীর অধিকারী। এ সভা নায়াগ্রা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ও মিডল ইস্ট স্ট্রাডিজ ফ্যাকাল্টি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। সারিতোপ্রাক ইসলাম ধর্মে হযরত মসীহ (আ.) শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন। তিনি ইসলাম ও খ্রিষ্টান ধর্মে হযরত ঈসা (আ.) এর অবস্থানের উপর আলোকপাত করে উভয় ধর্মের যৌথ বিষয়াদি কেন্দ্রিক আলোচনার মাধ্যমে গঠনমূলক সংলাপের ক্ষেত্র প্রস্তুতের প্রতি গুরুত্বারোপ করেন। সারিতোপ্রাক ইসলামি বিভিন্ন বিষয় ভিত্তিক ৩০টিরও বেশী প্রবন্ধ লিখেছেন এছাড়া একটি ইসলামিক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সারিতোপ্রাকের সর্বশেষ গ্রন্থটি ২০১৪ সালে ‘ইসলাম ধর্মে মসীহ’ শিরোনামে ‘ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রকাশণী’র পক্ষ থেকে প্রকাশিত হয়েছে।