IQNA

আইএসআইএলে’র পদক্ষেপ ও কর্মপন্থা ইসলামি শিক্ষা বিরোধী

5:47 - February 07, 2015
সংবাদ: 2816827
আন্তর্জাতিক বিভাগ : মধ্যপ্রাচ্যে আইএসআইএল সন্ত্রাসী গ্রুপের আবির্ভাবের পর তাকফিরি এ গ্রুপটিকে সমর্থনের বিষয়ে সৌদি আরবের গ্রান্ড মুফতি ‘শাইখ আব্দুল আযিয আল শাইখ’ আল সৌদের মত একই পথে হাটলেও বর্তমানে তিনি তার অবস্থান পরিবর্তন করে জর্ডানিজ পাইলটকে পুড়িয়ে হত্যার নিন্দা জানিয়েছেন।


IINA এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : আইএসআইএল সন্ত্রাসী বাহিনী কর্তৃক জর্ডানিজ পাইলট ‘মুয়াজ আল-কাসাসবাহ’কে জীবন্ত পুড়িয়ে হত্যার অমানবিক পদক্ষেপের নিন্দা জানিয়েছেন সৌদি আরবের গ্রান্ড মুফতি শাইখ আব্দুল আযিয আল শাইখ।

তিনি বলেন : কাপুরুষোচিত এ পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট হয় যে, পথভ্রষ্ট মুভমেন্ট আইএসআইএল শুধু ফ্যাসাদ সৃষ্টি ও রক্তপাত করতে চায়।

আইএসআইএলে’র পদক্ষেপ ও কর্মপন্থা ইসলামি শিক্ষা বিরোধী –এ কথা উল্লেখ করে সৌদি গ্রান্ড মুফতি বলেন : যে ব্যক্তিই আইএসআইএলে’র কাজের সমর্থন করে সে হচ্ছে অজ্ঞ, মূর্খ, দূর্বল ঈমানের অধিকারী এবং মহান আল্লাহকে সে ভয় পায় না।

শাইখ আব্দুল আযিয আল শাইখ, পথভ্রষ্ট এ দলটির অপরাধী হওয়ার বিষয়টি সাধারণ জনগণের সামনে স্পষ্ট করার জন্য জুমআর খতিবদের প্রতি আহবান জানান।

জর্ডানিজ পাইলটকে জীবন্ত পুড়িয়ে হত্যার ভিডিওটি আইএসআইএলে’র পথভ্রষ্টতা প্রমাণের জন্য যথেষ্ট বলে তিনি উল্লেখ করেন।



2814728



 

captcha