IQNA

জার্মানি ভাষায় অনুবাদকৃত কুরআন শরিফ বার্লিনে বিতরণ

18:02 - February 08, 2015
সংবাদ: 2824820
আন্তর্জাতিক বিভাগ: জার্মানের মুসলিম যুবকরা বার্লিনের প্রধান সড়কে পথচারীদের মাঝে জার্মানি ভাষায় অনুবাদকৃত পবিত্র কুরআন শরিফ বিতরণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: জার্মানের ইসলামি সংস্থা ‘একরা’র পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য সত্যিকারের ইসলাম ধর্ম জনগণের মাঝে তুলে ধারা এবং এর মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে যে, ইসলাম সহনশীলতা ও ভ্রাতৃত্ব ধর্ম এবং এ ধর্মের মধ্যে কোন প্রকার চরমপন্থা এবং সহিংসতার স্থান নেই।
জার্মানি ভাষায় কুরআন অনুবাদক মুহাম্মাদ বিন রাসুল এবং সেদেশের এক মুসলিম নাগরিক এ প্রকল্পের উদ্বোধক।
এছাড়াও ইসলামি সংস্থা ‘একরা’র অন্যান্য সদস্যরা জার্মানের রাজধানীতে ইসলাম প্রচার প্রকল্প ছাড়াও পথচারীদেরকে জানাচ্ছে যে, সকল  প্রকার আন্তর্জাতিক আন্দোলন ও দ্বন্দ্ব যেগুলো রাজনৈতিক ভাবে সহিংসতা সৃষ্টি করে, ইসলাম ধর্ম তার বিরুদ্ধে কথা বলে।
মিশরের বংশোদ্ভূত এবং এ সংস্থা সক্রিয় সদস্য আহমেদ জার্মানি নাগরিকদের উদ্দেশ্য বলেছে: “ইসলাম ধর্ম সকলকে শান্তি ও বন্ধুত্বের দিকে নিমন্ত্রণ করে। আমি মুসলমান কিন্তু আমার বন্ধুরা বিভিন্ন দেশের অধিবাসী এবং বিভিন্ন ধর্মের অনুসারী”।
প্রতিবেদন অনুযায়ী, ইসলামি সংস্থা ‘একরা’র সদস্যরা জার্মানের ফ্রাঙ্কফুর্টে, হ্যামবুর্গ এবং বন শহর সহ অন্যান্য শহরেও নিজেদের কার্যক্রম বিস্তার করবে।
2822450

captcha