IQNA

মুসলমানদের নিকট ক্ষমা চাইলো ইংল্যান্ডের ৪নং চ্যানেলের সংবাদ পাঠিকা

10:05 - February 09, 2015
সংবাদ: 2826949
আন্তর্জাতিক বিভাগ: লন্ডনের দক্ষিণাঞ্চলের মসজিদ সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রচার করার জন্য ইংল্যান্ডের ৪নং চ্যানেলের সংবাদ পাঠিকা ক্যাটি নিউম্যান মুসলমানদের নিকট ক্ষমা চেয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ‘ব্রিটেনের মসজিদ সকলের জন্য খোলা’ দিবস উপলক্ষে নিউম্যান গত রবিবার লন্ডনের দক্ষিণাঞ্চলের স্ট্রিটহোমের একটি মসজিদ পরিদর্শনের জন্য গিয়েছিলেন। মসজিদ পরিদর্শন করে তিনি টুইটারে জানিয়েছে, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে।
তিনি লিখেছেন: “ব্রিটেনের মসজিদ সকলের জন্য খোলা’ দিবস উপলক্ষে আমি স্ট্রিটহোমের মসজিদ পরিদর্শনের জন্য সেখানে যায়। কিন্তু আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় এবং আমি বিস্মিত হয়েছি। মসজিদে প্রবেশ করার জন্য আমি উপযুক্ত পোশাক পরেছিলাম, আমার চুলগুলোও ঢাকা ছিল এবং খালি পায়ে মসজিদে প্রবেশ করেছিলাম। কিন্তু একটি লোক আমাকে মসজিদ থেকে বের করে দেয়। আমি বললাম, ‘মসজিদের দরজা সকলের জন্য খোলা’ এ অনুষ্ঠানের জন্য এসেছি। কিন্তু সে কোন ভ্রুক্ষেপই করল না”।
ক্যাটি নিউম্যান যখন জানতে পারল যে, এ মসজিদটি শুধুমাত্র পুরুষদের জন্য তখন সে মুসলমানদের নিকট ক্ষমা চেয়েছে।
তিনি বলেন: আমি ভুল করে ঐ মসজিদে গিয়েছিলাম এবং আমার এ ভুল তথ্য প্রকাশের জন্য অজ্ঞাত পরিচয়ের কিছু লোকে ঐ মসজিদের কর্তৃপক্ষদের হুমকি দেয়।
নিউম্যান বলেন: এ ঘটনার পর আমি হায়দারি মসজিদে যায় এবং তারা আমাকে আপ্যায়ন করে।
তিনি তার বিবৃতিতে লিখেছেন: ‘মসজিদের দরজা সকলের জন্য খোলা’ অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইসলামের সাথে সকলকে পরিচয় করানো। অথচ আমার ভুল রিপোর্টের জন্য মসজিদের কর্তৃপক্ষ হুমকির সম্মুখীন হয়েছে। এজন্য আমি অতি চিন্তিত এবং আমার এ ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি।
2822675

captcha