IQNA

ইউরোপিয়ান মসজিদে ইসলাম বিদ্বেষীদের হামলা অব্যাহত

12:23 - February 09, 2015
সংবাদ: 2828096
আন্তর্জাতিক বিভাগ: ব্রিটেনের নুরভিচ শহরের ‘এহসান’ মসজিদে হামলা চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা।

বার্তা সংস্থা ইকনা: ব্রিটেনের মুসলমানেরা ইসলাম বিদ্বেষীদের এ হামলাকে কঠোর ভাবে নিন্দা জানিয়েছে।
মসজিদে ইসলাম বিদ্বেষীদের হামলার ব্যাপারে রাশিদ বলেন: “ইসলাম বিদ্বেষীদের হামলা চলাকালীন সময়ে আমি মসজিদের ভিতরে ছিলাম এবং হটাত করে মসজিদের জানালার কাচ ভাঙ্গার শব্দ শুনি”। তিনি বলেন: মসজিদ একটি শান্ত জায়গা আর এতে হামলা করার পক্ষপাতিত্ব কেউই করে না।
রশিদ বলেন: এহসান মসজিদে এর আগে কেউ হামলা চালায়নি এবং প্রথম বারের মত ইসলাম বিদ্বেষীরা এ মসজিদে হামলা চালায়।
কয়েক দশক যাবত নুরভিচ শহরের মুসলমানেরা শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করছে অথচ ফ্রান্সের চার্লি এবদোর সন্ত্রাসী হামলার এক মাস পরে এ অঞ্চলের মসজিদে ইসলাম বিদ্বেষীরা হামলা চালায়।
ফ্রান্সের চার্লি এবদোর সন্ত্রাসী হামলার পরে সুইডেন, ব্রিটেন, জার্মান সহ ইউরোপের অনেক দেশের মসজিদে ইসলাম বিদ্বেষীরা হামলা চালায়।
2826969

captcha