IQNA

লিবিয়ার ‘জালু’ শহরে কোরআনে অগ্নিসংযোগের নিন্দায় বিক্ষোভ

18:00 - February 10, 2015
সংবাদ: 2833805
আন্তর্জাতিক বিভাগ : লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর জালু’তে অবস্থিত ‘যাউইয়াতুল ইরাক’ মসজিদে অজ্ঞাত ব্যক্তিদের কুরআনে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লিবিয়ার ক্ষুব্ধ জনতা।


আখবার লিবিয়া ২৪ –এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : অজ্ঞাত একদল ব্যক্তি গতকাল (৯ ফেব্রুয়ারি) সকালে লিবিয়ার জালু শহরের ‘যাউইয়া আল-ইরাক’ মসজিদে হামলা চালিয়ে মসজিদে থাকা কুরআন শরিফ ও তসবিহ আগুনে পুড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে অজ্ঞাত ব্যক্তিদের এমন অবমাননকর পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ক্ষুব্ধ শহরের জনগণ।

জালু শহরের এক পেশ ইমাম এ ঘটনার জন্য দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে অবহেলাকে দায়ী করে বলেছেন : তাদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। নিরাপত্তা বিষয়ক পরিষদগুলোকে জালু শহরের নিরপত্তা নিশ্চিত করণ ও শান্তি-শৃংখলা বজায় রাখার বিষয়ে মহান আল্লাহ্ নিকট জবাব দিতে হবে



2831592

captcha