
BBC বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ জরিপে দেখা পরিলক্ষিত হয়, প্রতি ১২ জন স্কুল শিক্ষার্থীদের মধ্যে এক জন শিক্ষার্থী মুসলমান।
এছাড়াও এ জরিপে আরও দেখা যায়, গ্রেট ব্রিটেনে ২০০১ সালে মোট মুসলমানেরা সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার এবং ২০১১ সালের মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ৩০ লাখে পৌঁছিয়েছে।
বর্তমানে ব্রিটেনের বিভিন্ন স্কুল ও কলেজে ৩ লাখ ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, মোট মুসলিম জনসংখ্যার মধ্যে অধিকাংশ মুসলমানই যুবক এবং প্রায় অর্ধেক মুসলমান ব্রিটেনে জন্মগ্রহণ করেছে ও সেখানকার স্থায়ী বাসিন্দা।
এ প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ব্রিটেনে প্রায় ৪৬ শতাংশ মুসলমান বঞ্চিত এলাকায় বসবাস করে।
2844143