IQNA

মুসলিম শিক্ষার্থীদের নিহতের ঘটনাকে নিন্দা জানালেন বারাক ওবামা

21:51 - February 14, 2015
সংবাদ: 2851627
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের চ্যাপেল হিল শহরে তিন মুসলিম শিক্ষার্থীর নিহতের ঘটনাকে ‘নির্মম ও নিষ্ঠুর হত্যা’ অভিহিত করেছেন।

আরব বিবিসি’র উদ্ধৃত দিয়ে বার্তা সংস্থা ইকনা: বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন: আমেরিকার কেউই ‘বাহ্যিক’ এবং ‘ধর্মাচরণের শৈলী’র কারণে কোনভাবেই সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু না হয়।
ওবামা এ বিবৃতি প্রকাশের পূর্বে তিন শিক্ষার্থীকে হত্যার ঘটনার ফলে যুক্তরাষ্ট্র সরকারের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান মেক্সিকো সফরে বলেন:
মেক্সিকো একটি দর্শন সময় বলেন,নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের চ্যাপেল হিল শহরে তিন মুসলিম শিক্ষার্থীর নিহত হয়েছে। কিন্তু এ সম্পর্কে বারাক ওবামা, জন কেরি ও জো বাইডেন কোন মন্তব্য করেনি।
তিন মেক্সিকো সিটির জাতীয় প্রাসাদে মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েটোর উপস্থিতিতে বলেন: আমরা রাজনীতিবিদ, আর প্রত্যেক রাজনীতিবিদদের উচিত তার দেশের চলমান সকল ঘটনার সম্পর্কে চিন্তা করা এবং আমাদের নিজেদের অবস্থানকে প্রদর্শন করা উচিত।
বলাবাহুল্য, গত মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি আমেরিকার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের চ্যাপেল হিল শহরে এক ব্যক্তি তিন মুসলিম শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে।
গত মঙ্গলবার নিজ বাড়িতে জিয়া শ্যাডি বারাকাত (২৩) ও তার স্ত্রী ইউসোর মোহাম্মদ আবু-সালহা (২১) এবং তার বোন রাজান মোহাম্মদ আবু-সালহাকে (১৯) তাদের এক প্রতিবেশী (যার ফেসবুকের পাতায় ধর্মীয় বিরোধী পোষ্টে পূর্ণ রয়েছে) গুলি করে হত্যা করে।
এ তিন মুসলিম শিক্ষার্থীর হত্যাকাণ্ডের খবর প্রচার হওয়ার পূর্বে স্থানীয় পুলিশ জানিয়েছে, ধর্মীয় বিদ্বেষের ফলে এ হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
2847235

captcha