
বার্তা সংস্থা ইকনা: আমেরিকার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় তিন মুসলিম শিক্ষার্থীর নিহতের ব্যাপারে সেদেশের মুসলমানেরা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে গত শুক্রবার হোয়াইট হাউজের সামনে নামাজ আদায় করেছে।
আমেরিকায় প্রচণ্ড শীত থাকা সত্ত্বেও মুসলমানেরা হোয়াইট হাউজের সামনে খোলা ময়দানে শুক্রবার জুম্মার নামাজ আদায় করেছে এবং নিহত তিন মুসলিম শিক্ষার্থীর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
জুম্মার নামাজে অংশগ্রহণকারীরা ইসলাম বিদ্বেষীদের নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সরকারের নিকট সেদেশের মুসলমানদের নিরাপত্তার আহ্বান জানিয়েছে।
2849576