
বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার ইসলামী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কুরআন ও হাদিস বিভাগ, মুসলিম ঐক্য ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট (IIMU) এবং কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৩ থেকে ১৫ই মার্চ পর্যন্ত কুরআন ও সুন্নাহর আলোকে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনের প্রধান বিষয়বস্তু ‘একবিংশ শতাব্দীতে ওহী এবং বিজ্ঞান’ এবং এর উদ্দেশ্য কুরআন ও হাদিসের নীতি এবং উৎসের সাথে সামাজিক ও প্রাকৃতিক বিজ্ঞানেরা সাথে সম্পর্ক এবং কুরআন ও সুন্নহ’র তাফসির শিক্ষার ব্যাখ্যা।
কুরআন ও সুন্নাহর আলোকে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে মানুষের বিভিন্ন জ্ঞানের শাখাকে ইসলামীকরণ, কুরআন ও সুন্নাহ’য় অলৌকিক জ্ঞান, কুরআনের উদ্দেশ্য এবং বর্তমান সোসাইটি, সমসাময়িক বিষয় এবং কুরআনের গবেষণ এবং কুরআন ও সুন্নাহর মধ্যে সংযম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এ সম্মেলনে ইংরেজি, আরবি, মালয় এবং ইন্দোনেশিয়ান ভাষায় প্রবন্ধ উপস্থাপন করা হবে।
2849544