IQNA

৩ মার্কিন শিক্ষার্থীর হত্যার প্রতিবাদে ড. হাসান রুহানির বানী

23:59 - February 15, 2015
সংবাদ: 2856089
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকায় তিনি শিক্ষার্থীকে নৃশংস ভাবে হত্যা করার ঘটনাকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন এবং তাদের পরিবার ও আমেরিকার মুসলিম সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন: আশা করছি, মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমান সহ সকল নাগরিকদের অধিকার রক্ষা করার জন্য সেদেশের কর্তৃপক্ষ নিজেদের সাধ্য মত চেষ্টা করবে।

বার্তা সংস্থা ইকনা: এখানে প্রেসিডেন্ট ড. হাসান রুহানির বাণীর বিবরণ দেয়া হলো:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
মার্কিন যুক্তরাষ্ট্রে তিন মুসলিম শিক্ষার্থীকে নৃশংস ভাবে হত্যা করার ঘটনা বর্তমান সময়ে সহিংসতা ও উগ্রতা বৃদ্ধির আরেকটি প্রমাণ।
প্রাথমিক প্রতিবেদনে পরিলক্ষিত হয়, ইসলাম বিদ্বেষের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এ ব্যাপারটি খুবই উদ্বেগজনক।
মানব জীবন এবং মর্যাদা উপর আক্রমণ, সেটি ধর্মকে অপব্যবহার করে হোক কিম্বা ধর্মের ওপর হামলা করে হোক না কেন, সেটা ঐশী ধর্মগুলোর মৌলিক শিক্ষা ও নীতিমালার বিরোধী।
যারা ইসলাম-বিদ্বেষের বীজ বপন করছে, তারা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সমাজে সহিংসতা ছড়িয়ে দিচ্ছে।
সহিংসতা এবং ধর্ম-বিদ্বেষ মোকাবিলায় বিশ্বের চিন্তাবিদ, শিল্পী, আলেম, সুশীল সমাজ ও সরকারগুলোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সময় চলে এসেছে।

আমি নিহতদের পরিবার, আমেরিকার মুসলিম সম্প্রদায়, সমস্ত উদারমনস্ক ব্যক্তি এবং মানবাধিকার সমর্থনকারীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করছি, মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমান সহ সকল নাগরিকদের অধিকার রক্ষা করার জন্য সেদেশের কর্তৃপক্ষ নিজেদের সাধ্য মত চেষ্টা করবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট
ড. হাসান রুহানি
2853973

captcha