
বার্তা সংস্থা ইকনা: শান্তি, ঐক্য এবং স্বাধীনতা প্রচারের লক্ষ্যে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার মুসলিম মহিলাদের চ্যানেলের পক্ষ থেকে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নর্দার্ন ক্যালিফোর্নিয়ার মুসলিম নারীরা কোস্টা মিসা শহরের শপিং সেন্টারে শান্তির বার্তার সমন্বয়ে লাল গোলাপ বিতরণ করেছন।
নর্দার্ন ক্যালিফোর্নিয়ার মুসলিম মহিলাদের চ্যানেলের সদস্য শালজী অফতাবী এ ব্যাপারে বলেন: ইসলাম ধর্ম সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে।
তিনি বলেন: দুর্ভাগ্যবশত, বিভিন্ন মিডিয়া জনসম্মুখে মুসলমানদের সঠিক জীবনধারা তুলে ধরে না। সাধারণত মিডিয়াগুল শুধুমাত্র তাদের ব্যাপারে কথা বলে, যারা ইসলাম ধর্মের নামে ইসলাম বিরোধী কার্যক্রম করে।
2856147