IQNA

জর্জিয়ায় মুসলিম নারীদের জন্য বিশেষ ওয়েবসাইট চালু

17:05 - February 19, 2015
সংবাদ: 2870534
আন্তর্জাতিক বিভাগ: জর্জিয়ায় মুসলিম নারীদের অধিকার, ইসলামী শিক্ষা এবং ইসলামী পন্থায় শিশুদের লালনপালনের আলোকে মুসলিম নারীদের জন্য বিশেষ ওয়েবসাইট চালু হয়েছে।

‘islam.az’ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: জর্জিয়ার মুসলিম পরিষদের চেয়ারম্যান শেইখুল ইসলাম ‘রামিন ইগিল ওফ’ এ ব্যাপারে বলেন: মুসলিম নারীদের জন্য বিশেষ ওয়েবসাইট www.aile.ge ঠিকানায় চালু হয়েছে।
তিনি বলেন: এ ওয়েবসাইটের নাম থেকে বোঝা যায় যে, এ সাইটে পরিবারের সংস্কৃতি, শিশুদের লালনপালন এবং নারীদের অধিকারের আলোকে বিভিন্ন প্রবন্ধ আপলোড করা হবে।
জর্জিয়ার মুসলিম পরিষদের চেয়ারম্যান বলেন: এছাড়াও এ সাইটে, দেশ এবং বিদেশে মুসলিম নারীদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান, স্বামী-স্ত্রী সম্পর্কিত বিষয়, ইসলাম পন্থায় শিশুদের লালনপালন সহকারে মুসলিম নারী এবং পরিবারের সকল বিষয় সম্পর্কে আলোচনা করা হবে।
2865179

captcha