IQNA

ফ্রান্সে ইসলাম বিরোধী হামলার অধিকাংশ শিকার মুসলিম নারীরা

19:27 - February 20, 2015
সংবাদ: 2873694
আন্তর্জাতিক বিভাগ : শার্লি এবদো’র অফিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর মুসলমানদের উপর -বিশেষতঃ মুসলিম নারীদের উপর- হামলা লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে।


Newsweek ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলাম বিরোধী শতকরা ৮০ ভাগ হামলার শিকার হচ্ছে মুসলিম নারীরা। ইউরোপের মানবাধিকার পরিষদের সদস্য ইয়েলজ মুইজ নিক্সের ফ্রান্স সফরের পর তার পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

তিনি মুসলমানদের উপর হামলা বৃদ্ধি পাওয়ার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, ফরাসী সমাজে যাতে মুসলমানরা স্বাভাবিক জীবন-যাপন করতে পারে সে লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে

চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সের মুসলিম পরিষদ এমন কিছু তথ্য প্রচার করছিল, যা থেকে স্পষ্ট হয় যে, শার্লি এবদো’র কার্যালয়ে হামলার -৭ই জানুয়ারি- পর থেকে চলতি মাস নাগাদ মুসলমানদের বিরুদ্ধে ১৪৭টি হামলা চালানো হয়েছে এবং সংখ্যাটি চোখে পড়ার মত।

মুসলিম পরিষদের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে, ২৬টি মসজিদের উপরও হামলা চালানো হয়েছে।



2872594

captcha