
আল-মানারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : এক শতাধিক ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজিত এ র্যালীতে ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি ধর্মের বেশ কয়েকজন নেতা ও ধর্মীয় ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
বিভিন্ন ধর্মের অনুসারীদের পরস্পরের পাশে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ধর্মের নামে বিভিন্ন সহিংস ও ঘৃণ্য পদক্ষেপের বিরোধিতা এ র্যালী আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রচণ্ড ঠান্ডার মাঝেও র্যালীতে অংশগ্রহণকারীরা সেন্ট্রাল লন্ডনের মুসলিম, খ্রিষ্টান ও ইহুদিদের ধর্মীয় কেন্দ্রের সামনে দিয়ে অতিক্রম করে।