
‘আস-সুমারিয়া নিউজ’ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ইরাকের নাইনাওয়া প্রদেশের এক স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যার দিকে আইএসআইএল সন্ত্রাসীরা ঐ গীর্জাটিতে বিস্ফোরণ ঘটায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ সূত্র জানিয়েছে, আইএসআইএল সন্ত্রাসীরা এ গীর্জাটিকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতো এবং ইউরোপ, আরব এবং পূর্ব এশিয়ার অধিবাসী কিছু নেতা ঐ স্থানে অবস্থান করতো। বিস্ফোরণের ফলে ঐ গীর্জাটি পরিপূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।
আইএসআইএল সন্ত্রাসীরা মসুল শহরের কেন্দ্রিয় পাঠাগারে অগ্নিসংযোগ করার মাধ্যমে ৮ সহস্রাধিক বই পুড়িয়ে দিয়েছে, যেগুলোর মধ্যে হস্তলিখিত দূর্লভ কিছু বইও ছিল।
বইগুলোতে যাতে আগুনে পুড়িয়ে না দেওয়া হয় সে লক্ষ্যে কেউ কেউ চেষ্টা চালালেও তাদের চেষ্টা কোন কাজে আসেনি।
আইএসআইএল সন্ত্রাসীরা এরপূর্বে মসুলের কেন্দ্রিয় পাঠাগারে হামলা চালিয়ে ছোটদের গল্প, কবিতা, দর্শন এবং খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ের ২ হাজার খণ্ড বই বস্তায় ভরে জনগণের উদ্দেশ্যে বলতে থাকে : এ বইগুলোর মাধ্যমে কুফরের প্রসার ঘটানো হয় ও মহান আল্লাহর নির্দেশ অমান্য করা হয়। তাই এগুলোকে পুড়িয়ে ফেলতে হবে।